Dhaka ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ একাধিক আন্তর্জাতিক সরবরাহকারী, স্থানীয় প্রতিনিধি একই ব্যবসায়িক বলয় পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা অবৈধভাবে সার মজুদ ও করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ।। ১০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে পুলিশের আয়োজনে কাবাডি শুরু পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বোদায় গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়।। ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে শিশুদের শব্দদূষণ থেকে রক্ষায় আলোচনা সভা

পঞ্চগড়ে শিশুদের শব্দদূষণ থেকে রক্ষায় আলোচনা সভা

শব্দদূষণ থেকে শিশুদের রক্ষা এবং পরিবারে শব্দ সচেতনতা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পঞ্চগড়ের অনির্বাণ বিদ্যানিকেতনে ‘শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষা করতে এবং শব্দ সচেতনতা তৈরি করতে পরিবার ও শিশুদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখা। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
অনির্বাণ বিদ্যানিকেতনের অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম জুয়েল।
সভায় বক্তারা বলেন, অতিরিক্ত শব্দ শিশুদের স্বাভাবিক জীবনযাপন ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শিশুদের শব্দদূষণ থেকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে উচ্চমাত্রার শব্দের ডিভাইস, যেমন ইয়ারফোন ও হেডফোন ব্যবহারে শিশুদের নিরুৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি আজহারুল ইসলাম জুয়েল বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় পরিবার থেকেই শব্দ সচেতনতার চর্চা শুরু করতে হবে। তার পাশাপাশি যারা উচ্চ মাত্রার শব্দ ব্যবহার করে তাদেরও থামাতে হবে।
আলোচনা সভায় কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখার সচিব ও পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুল আলম, অর্থ সচিব ও পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, সদস্য আনসারুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনির্বাণ বিদ্যানিকেতনের শিক্ষার্থী আতিকা ইসলাম আভা ও নুসাফা ফারিন অনুষ্ঠানটি সঞ্চালনা করে। পরে কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখার প্রকাশিত শব্দ সচেতনতামূলক লিফলেট পড়ে শোনায় শিক্ষার্থী নাদিরা জাহান ইভা ও আহনাফ কারিম সিফাত।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ‘শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষা করতে এবং শব্দ সচেতনতা তৈরি করতে পরিবার ও শিশুদের করণীয়’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পঞ্চগড়ে শিশুদের শব্দদূষণ থেকে রক্ষায় আলোচনা সভা

আপডেটের সময়: ১২:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬