Dhaka ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ একাধিক আন্তর্জাতিক সরবরাহকারী, স্থানীয় প্রতিনিধি একই ব্যবসায়িক বলয় পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা অবৈধভাবে সার মজুদ ও করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ।। ১০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে পুলিশের আয়োজনে কাবাডি শুরু পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বোদায় গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়।। ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে শিশুদের শব্দদূষণ থেকে রক্ষায় আলোচনা সভা আইসিসিবিতে বসছে পর্যটনের জমজমাট আন্তর্জাতিক মেলা

বোদায় গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়।। ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।।

পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী নগরকুমারী পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা (হাসিল) আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড করা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বোদা পৌর এলাকার নগরকুমারী পশুর হাটে পশু কেনাবেচায় সরকারি নিয়ম অমান্য করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল। অভিযানের সময় ক্রেতাদের দেওয়া আদায়কৃত রশিদে হাসিলের কোনো পরিমাণ উল্লেখ করা হচ্ছিল না। সরকারি ভাবে প্রতি গরুর জন্য হাসিল ৪০০ টাকা নির্ধারিত থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে প্রতি গরুতে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করা হচ্ছিল। এছাড়াও ছাগলের হাসিল বাবদ ১৫০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও ক্রেতাদের কাছ থেকে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছিল ইজারাদারের লোকজন। পরে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয়।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, সরকারি নির্ধারিত ফি-র চেয়ে এক টাকাও বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। রশিদে টাকার পরিমাণ না লিখে অতিরিক্ত টাকা আদায় করা স্পষ্ট অপরাধ। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই ধরণের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

বোদায় গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়।। ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।।

আপডেটের সময়: ০৭:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬