Dhaka ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ একাধিক আন্তর্জাতিক সরবরাহকারী, স্থানীয় প্রতিনিধি একই ব্যবসায়িক বলয় পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা অবৈধভাবে সার মজুদ ও করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ।। ১০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে পুলিশের আয়োজনে কাবাডি শুরু পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বোদায় গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়।। ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে শিশুদের শব্দদূষণ থেকে রক্ষায় আলোচনা সভা আইসিসিবিতে বসছে পর্যটনের জমজমাট আন্তর্জাতিক মেলা

পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একটি গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম উপজেলার ঝলইশালশিরি কালিয়াগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী সহ বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রির বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া নিজ গুদামে অবৈধভাবে সার মজুদ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন মাহমুদুল হাসান। পরে একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কৃষকদের সুরক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীন ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬