Dhaka ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ একাধিক আন্তর্জাতিক সরবরাহকারী, স্থানীয় প্রতিনিধি একই ব্যবসায়িক বলয় পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা অবৈধভাবে সার মজুদ ও করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ।। ১০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে পুলিশের আয়োজনে কাবাডি শুরু পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার বোদায় গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়।। ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা।। পঞ্চগড়ে শিশুদের শব্দদূষণ থেকে রক্ষায় আলোচনা সভা আইসিসিবিতে বসছে পর্যটনের জমজমাট আন্তর্জাতিক মেলা

পঞ্চগড়ে পুলিশের আয়োজনে কাবাডি শুরু

পঞ্চগড়ে জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। বুধবার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় চার ধাপে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা বলছেন, কিশোর অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পঞ্চগড়ে নকআউট পদ্ধতিতে ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবে। আর বিভাগীয় পর্যায়ে সেরা দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া রাজু নামে এক খেলোয়াড় বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের ব্যস্ত রাখা গেলে আমরা মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকতে পারবো। পুলিশের এ উদ্যোগ আমাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরিফ হাসান নামে আরেক খেলোয়াড় বলেন, কাবাডি আমাদের ঐতিহ্যবাহী খেলা। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো লাগছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, পঞ্চগড় দেশের সর্বউত্তরের জেলা। এখানকার তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আইজি স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

পঞ্চগড়ে পুলিশের আয়োজনে কাবাডি শুরু

আপডেটের সময়: ০৮:০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬